BDSUN.NEWS
চোরাই গরু দিয়ে বিএনপি নেতার ইফতার পার্টি

চোরাই গরু দিয়ে বিএনপি নেতার ইফতার পার্টি

সিলেটের ওসমানীনগরে চোরাই গরু জবাই করে ইফতার পার্টির আয়োজন করেছেন যুক্তরাজ্য প্রবাসী এক বিএনপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন ওই প্রবাসী। ২৪ ফেব্রুয়ারি উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামে যুক্তরাজ্য প্রবাসী ও বিএনপি নেতা এম আহমদ মধু মিয়ার বাড়িতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ রমজান বেলা ৩টার দিকে গলমুকাপন মাদ্রাসার পূর্ব পাশের মাঠ থেকে একই গ্রামের বাসিন্দা নাজমুল ইসলামের একটি ষাঁড় চুরি হয়। গরু হারানোর পর মধু মিয়ার বাড়ির কেয়ারটেকার সাঈদি নাজমুল বিভিন্ন স্থানে গরু খোঁজার পরামর্শ দিয়ে বিভ্রান্ত করেন বলে অভিযোগ ওঠে।

পরে রাত ৮টার দিকে মধু মিয়ার বাড়িতে কসাই ডেকে একটি গরু জবাই করা হয়। সারারাত রান্নার পর ৬ রমজান বিকালে প্রায় সহস্রাধিক মানুষের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দাওয়াতপ্রাপ্ত অতিথিদের মধ্যে গরুর মালিক নাজমুল ইসলামও উপস্থিত ছিলেন। 

সেখানে জবাইকৃত গরুর দড়ি দেখে তিনি নিজের গরু হিসেবে শনাক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয়দের অবগত করেন।

পরে বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নিশ্চিত হন যে, নাজমুল ইসলামের গরুই জবাই করা হয়েছে। ঘটনার পর ৮ রমজান বৃহস্পতিবার রাত ১১টার দিকে মধু মিয়ার বাড়িতে গ্রামের মুরব্বিদের উপস্থিতিতে সালিশ বৈঠক বসে। বৈঠকে গরুর মালিককে ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করে বিষয়টি আপস-মীমাংসা করা হয়। 

bdsun.news

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.