BDSUN.NEWS
কারাগারে বাড়ছে লাশের মিছিল

জেলখানায় মৃত্যুর মিছিলে যোগ দিল আরেকটি লাশ

পটুয়াখালীর দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম খান কারাবন্দি অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী কারাগারের জেলা কর্মকর্তা মো. আব্দুর রব মিয়া। শফিকুল ইসলাম খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক ঘটনার পর ২০২৫ সালের ১১ আগস্ট নিজ বাড়ি থেকে আটক হয়ে পটুয়াখালী জেলা কারাগারে হাজতি ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়। পরিবার সূত্র জানায়, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। তবে এজাহার ভুক্ত আসামী ছিলেন না ।

bdsun.news

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.