BDSUN.NEWS
এক হাজার টাকার কেবলা থেকে হাজার কোটির বিল্লা

একশ টাকার কেবলা থেকে হাজার কোটির বিরলা

​দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে ‘মব’ সৃষ্টি করে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে ক্রিকেটার সাকিব আল হাসানের একদল ভক্ত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই ঘটনা ঘটে।

দুদক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে ২০-৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে জড়ো হয়। তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে একটি লিখিত আবেদন জমা দেওয়ার দাবি জানান। একপর্যায়ে তারা কর্মকর্তাদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন। অফিসের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটান। এতে বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে দুদকের সংশ্লিষ্ট বিভাগ অনেকটা বাধ্য হয়ে অভিযোগটি গ্রহণ করে।
তবে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। এর আগে তার বিচারের দাবিতে রাস্তায় নেমেছিল ছাত্রদল। তাছাড়া নানা সময়ে গণমাধ্যমে তার বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফকে ডাকা হয় ছাপরি বিরলা নামে। ভারতের ধনকুবের আদিত্য বিরলাকে কপি করার দরুণ তার বিরোধীরা এমন নাম দিয়েছে। কেউ কেউ আবার আসিফের হঠাত আঙ্গুর ফুলে কলাগাছ হওয়াকে সিনেমার সাথে তুলনা করেন। তাদের দাবি, আসিফ একশ টাকার কেবলা থেকে হাজার কোটির বিরলা হয়েছে।

bdsun.news

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.