BDSUN.NEWS
এসএসসি পরীক্ষা দিতে পারলো না মাহের

এসএসসি পরীক্ষা দিতে পারলো না মাহের

এসএসসি পরীক্ষা দিতে পারলো না ছাত্রলীগ নেতা আশরাফুল আলম মাহের । এক বুক হতাশা নিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, আমি আশরাফুল ইসলাম মাহের। আমার রাজনৈতিক জীবন বেশি দিনের নয়, খুব অল্প সময়ের। এই অল্প সময়ে আমাকে যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে কাটাতে হয়েছে, তা ভেবে আমি নিজেও অবাক হই। মাত্র ১৫ বছর বয়সে শিক্ষা জীবন থেকে বঞ্চিত হয়েছি, কারণ আমার নামের পাশে ফৌজদারি মামলা।

১৬ বছর বয়সে আমি কারা বরণ করি, ৫২ দিন কারাগারে ছিলাম। ৫ আগস্টের পর শ্যামপুর এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ব্যানারে ১১টি মিছিল করি, এটাই আমার রাজনৈতিক অর্জন। রাজনৈতিক জীবনে আমার ছোট দুটি পরিচয় ছিল। ওয়ার্ড ছাত্রলীগের দপ্তর সম্পাদক এবং ইউনিট ছাত্রলীগের সভাপতি। ৫ আগস্টের পর মাত্র ৫ মাস রাজনীতি করার মাধ্যমে নিজের নামের পাশে দুটি পদ যুক্ত করতে পেরেছি । কাল আমার এসএসসি পরীক্ষা । কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে জীবনের অনেক বড় একটি অধ্যায় থেকে পিছিয়ে গেলাম।

এতে আমার কোনো আফসোস নাই, ইনশাআল্লাহ সকল পরীক্ষা হবে রাজপথে। লড়াই সংগ্রামই জীবন। ছাত্র হিসেবে ছিলাম দুর্দান্ত। ইনশাআল্লাহ মেধাকে প্রতিহিংসা দিয়ে দাবাতে পারবে নাহ…

আমার ক্লাস রোল কোনো দিন ১/২ এর নিচে যায়নি। বোর্ড পরীক্ষায় জিপিএ কোনো দিন ৫.০০ এর কম হয়নি। কিন্তু আজকে আমাকে শিক্ষার অধিকার থেকেই বঞ্চিত করা হয়েছে।

আমার শিক্ষক মন্ডলী ও শিক্ষা প্রতিষ্ঠান -আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে পরীক্ষায় অংশগ্রহণ করা হলো না।

ইনশাআল্লাহ আমি পরীক্ষা দিবো, ৫ বছর পরে হলেও দিবো। সকলের কাছে দোয়া চাই।

মাহেরের এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়েছে । সকলেই তার পাশে থাকার দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। আঠার বছর না হওয়া কারো সাথে রাষ্ট্রীয়ভাবে এমন জুলুম করা যায় কি না , তা নিয়েও উঠেছে প্রশ্ন ।

bdsun.news

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.