BDSUN.NEWS
হ্যাঁ ভোট কমেছে প্রায় ১ মিলিয়ন

হ্যাঁ ভোট কমেছে প্রায় ১ মিলিয়ন

গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। অতিরিক্ত দেখানো প্রায় ১০ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন, পাশাপাশি বেড়েছে বাতিল ভোট। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সই করা অতিরিক্ত গেজেটে সংশোধিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

এতে জানানো হয়, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর অধীনে গত ১২ই ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। এর প্রাথমিক ফলাফল ১৩ই ফেব্রুয়ারি গেজেট আকারে প্রকাশিত হয়েছিল। প্রশাসনিক ও কারিগরি যাচাই-বাছাই শেষে এখন সংশোধিত ফল প্রকাশ করা হলো। ১৩ই ফেব্রুয়ারির প্রথম গেজেট অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০ এবং ‘না’ ভোট ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬। মোট প্রদত্ত ভোট ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি, যার মধ্যে বাতিল হয়েছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি ভোট। সংশোধিত ফলাফলে দেখা যায়, ‘হ্যাঁ’ ভোট দাঁড়িয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ এবং ‘না’ ভোট ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১। মোট প্রদত্ত ভোটের সংখ্যা হয়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টি। এর মধ্যে বাতিল ভোট বেড়ে দাঁড়িয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬।

হিসাব অনুযায়ী, আগের ঘোষণার তুলনায় ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০ এবং ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫। মোট প্রদত্ত ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি। তবে বৈধ ভোট কমলেও বাতিল ভোট বেড়েছে ১২ হাজার ৫৫৯টি। ইসি সংশোধনের সুনির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে উল্লেখ না করে জানিয়েছে, কমিশনের আদেশক্রমেই এই সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে।

bdsun.news

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular