BDSUN.NEWS
শেষ মুহূর্তের প্রকল্প ও চুক্তির তৎপরতা

শেষ মুহূর্তে চুক্তির ফোয়ারা

সাধারণত তফসিল ঘোষণার পর সরকারের ‘রুটিন কাজ’ সীমিত হওয়ার কথা কিন্তু বাস্তবে শেষ মুহূর্তে একের পর এক বড় অঙ্কের চুক্তি অনুমোদনের হিড়িক পড়েছে। বিশেষ করে যেসব চুক্তি রাজনৈতিক সরকারের করার কথা, সেগুলোই অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে সম্পন্ন করছে। সম্প্রতি চীন ও যুক্তরাজ্যের সঙ্গে নৌযান ক্রয় চুক্তি, ৩৭ হাজার কোটি টাকায় ১৪টি বোয়িং উড়োজাহাজের ক্রয়, এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের আওতায় বাণিজ্য চুক্তি অনুমোদিত হয়েছে। একই সময়ে নতুন বড় প্রকল্পগুলোর অনুমোদনও একের পর এক দেওয়া হচ্ছে।

অর্থনৈতিক চাপও চোখে পড়ার মতো। এক লাখ কোটি টাকার বেশি ব্যয়ের প্রস্তাবিত নবম পে স্কেল বাস্তবায়ন, বিপুল বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ, উচ্চ মূল্যস্ফীতি এবং খেলাপি ঋণের বোঝা—সবকিছুই ভঙ্গুর অর্থনীতির ওপর চাপ তৈরি করছে।

সোর্সঃ ডেইলি স্টার

বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলছেন , এসব দায় কাঁধে নিয়েই দায়িত্ব নিতে হবে নতুন নির্বাচিত সরকারকে। আর এ দায়িত্ব শুরু থেকেই তাদের জন্য এক কঠিন অগ্নিপরীক্ষার মতো কাজ করবে। অর্থনীতির এই বাস্তবতা নতুন সরকারকে শুরুর দিন থেকেই কৌশলগত ও নীতিগত কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবে।

নির্বাচনের আগে প্রকল্প হিড়িক ও প্রভাব:

নির্বাচনী তফসিল ঘোষণার পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল কেবল দৈনন্দিন রুটিন কাজ এবং নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা। কিন্তু গত ২৫ দিনে (১ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি) দেখা গেছে, সরকার তড়িঘড়ি করে এক লাখ ছয় হাজার ৯৯৩ কোটি টাকার ৬৪টি প্রকল্প অনুমোদন দিয়েছে।

এর মধ্যে ৭৯ হাজার ৩৫৬ কোটি টাকার ৪০টি প্রকল্প সম্পূর্ণ নতুন। দেড় বছরের মেয়াদে এই সরকার মোট ১৩৫টি নতুন প্রকল্প হাতে নিয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে দুই লাখ তিন হাজার কোটি টাকা।

বিশেষভাবে নজরকাড়া বিষয় হলো, সাধারণত নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক সরকারের সময় একনেক সভা বন্ধ থাকত। কিন্তু এ সরকারের সময়ে তফসিল ঘোষণার পরও একনেক সভায় এক সপ্তাহের মধ্যে একাধিক মেগাপ্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এই শেষ মুহূর্তের প্রকল্প অনুমোদনের মধ্যে কিছু প্রকল্প বিশেষ এলাকার রাস্তাঘাট ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে নির্দিষ্ট দল বা প্রার্থীকে সুবিধা দিতে পারে—যা বিতর্কের জন্ম দিয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। সরকার বলছে, এসব প্রকল্প দেশের সার্বিক উন্নয়নের জন্য জরুরি।

bdsun.news

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.