BDSUN.NEWS
শেখ হাসিনা প্রতিশ্রুত দুই বছরের খাদ্য মজুদের প্রমাণ মিলেছে বোয়ালমারীতে

শেখ হাসিনা প্রতিশ্রুত দুই বছরের খাদ্য মজুতের প্রমাণ মিলেছে বোয়ালমারীতে

ফরিদপুরের বোয়ালমারীতে ভিডাব্লিউবি চালের বস্তায় লেখা “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ”। এসব লেখা সম্বলিত চালের বস্তা বিতরণ করলেন উপজেলা বিএনপির সভাপতি ও গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সিরাজুল ইসলাম। শনিবার(২৮ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপকারভোগীদের মাঝে এসব চালের বস্তা বিতরণ করতে দেখা যায়। তবে শুধু ইউনিয়ন পরিষদে নয় উপজেলা খাদ্য গুদামে ৩০ কেজি ওজনের শত শত চালের বস্তায় লেখা ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান দেখা যায়। 

গুনবহা ইউনিয়নের বাসিন্দা ও উপকারভোগী মোঃ সরোয়ার শেখ বলেন, আমি গরীব মানুষ। শিশু কার্ডের ৩০ কেজি ওজনের চালের বস্তা পেয়েছি। বস্তায় শেখ হাসিনার নাম লেখা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ও গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, এই চালের বস্তায় এখনো শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই ধরনের স্লোগান লেখা আছে, এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটা আমরা সরকারকে অনুরোধ জানাবো যে, শেখ হাসিনাও যেহেতু নিরুদ্দেশ হয়ে গেছে অতএব তার বস্তায় যেন তার নাম বা তার স্লোগান না থাকে। পরবর্তীতে আমরা সরকারের কাছে বা উদ্বর্তন কর্তৃপক্ষের কাছে আমরা দাবী জানাবো।

বিশ্লেষকরা বলছেন, দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতার কথা শেখ হাসিনা প্রায়শই বলতেন। তিনি দুই বছরের খাদ্য মজুত রেখেছেন বলে দাবি করতেন। তার ক্ষমতা ছাড়ার দুই বছর হতে চলেছে। এখনো তার ছবি সম্বলিত খাদ্যের বস্তা পাওয়া যাচ্ছে। ফলে তিনি যে মিথ্যা বলেননি তা প্রমাণিত হয়েছে।

bdsun.news

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.