BDSUN.NEWS
দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ‘শ্লীলতাহানি’

দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে ‘শ্লীলতাহানি’

৯ ফেব্রুয়ারি ভূঞাপুর উপজেলার মেঘার পটল গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে ভুক্তভোগীর স্বামী টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযুক্তরা হলেন: একই এলাকার ইব্রাহীমের ছেলে শহিদুল (৩০), আনোয়ার হোসেনের ছেলে সোহেল (২৫), আলী আকবর মুন্সির ছেলে এনামুল (৩২) এবং আকবর ফকিরের ছেলে আল আমিন (৩০)। অভিযোগ সূত্রে জানা যায়, মেঘারপটল গ্রামের নাজমুলের বাড়িতে একই এলাকার শহিদুলসহ চারজন ব্যক্তি ভোট চাইতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় ওই গৃহবধূ তাদের চলে যেতে বলেন। অভিযুক্তরা তাকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিতে চাপ দেন। গৃহবধূ জানিয়ে দেন, তিনি ভোটার নন এবং তার পরিবারের সবাই ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেবেন।এতে ক্ষিপ্ত হয়ে চারজনের মধ্যে শহিদুল নামের একজন হঠাৎ গৃহবধূকে জড়িয়ে ধরে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। অন্যরা তার কাপড় খুলে ফেলার চেষ্টা করে এবং দলবদ্ধভাবে শ্লীলতাহানির চেষ্টা চালায়।

এ সময় গৃহবধূ চিৎকার করলে আশপাশের লোকজন এলে অভিযুক্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ঘটনাটি জানাজানি হলে পরে এসে তুলে নিয়ে নির্যাতনের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেমরাজুল ইসলাম রুবেল বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

সম্পর্কিত খবর

bdsun.news

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.