BDSUN.NEWS
জামায়াত নেতা ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন

ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দে ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে জামায়াত নেতার দৌড়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ময়নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর মোস্তাক সরকার একজনকে টাকা দিচ্ছেন, ঠিক সেই মুহুর্তে সেখানে গিয়ে কিছু লোকজন তার ভিডিও করতে থাকেন। ওই সময় মোস্তাক সরকার দৌড়ে পালাতে থাকেন। স্থানীয়রাও তার পিছু নিয়ে ধাওয়া করেন। কিন্ত শেষ পর্যন্ত তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

ভাইরাল হওয়া ভিডিও

সম্পর্কিত খবর

 

bdsun.news

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.