সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন প্রধানের সঙ্গে থাকা টাকার পরিমাণ ৭৪ লাখ টাকা। টাকা গণনা করার পর তা জানা গেছে। প্রাথমিকভাবে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, উদ্ধারকৃত টাকার পরিমাণ ৫০ লাখ।
১১ ফেব্রুয়ারি বুধবার,দুপুর ১২টায় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটকের সময় ওই নেতা অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তার কাছে থাকা ব্যাগটি সবার সামনে তল্লাশি করা হয়। ওই সময় আটক জামাত নেতা অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশি হেফাজতে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আটক জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও শহরের পূর্ব হাজীপাড়া (স্টেডিয়াম সংলগ্ন) এলাকার বাসিন্দা। তিনি পেশায় স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক।
সম্পর্কিত খবর





Add comment