BDSUN.NEWS
তোমার হাতে ধানের শীষ তুলে দিলামঃজিয়াকে ভাসানী

তোমার হাতে ধানের শীষ তুলে দিলামঃজিয়াকে ভাসানী

জুলাই সনদে বিএনপি সই করেছে এবং এর প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি লাইন বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘আজকের এই জনসভায় দাঁড়িয়ে পরিষ্কারভাবে আমি আপনাদের সামনে মিডিয়ার মাধ্যমে সমগ্র দেশের মানুষকে বলতে চাই, যে জুলাই সনদ আমরা সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনূস যখন ডেকেছিলেন সনদ সই করার জন্য, সবচেয়ে প্রথমে বিএনপি গিয়েছিল। বিএনপি জুলাই সনদ সই করে এসেছে। সেই জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো।’

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, ‘এই মাওলানা ভাসানীর একটি প্রতীক ছিল। বলেন তো তার প্রতীকটা কি ছিল? ধানের শীষ। এই মাওলানা ভাসানীর প্রতীক ছিল কিন্তু ধানের শীষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্বভার পেলেন, মাওলানা ভাসানী দেখলেন যে, ভাসানী সারাটা জীবন দেশের জন্য যেই কষ্টটা করেছেন, কাজ করতে চেয়েছেন, দেশের মানুষের যে কথাগুলো বলতে চেয়েছেন—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঠিক সেই কথাগুলো বলছেন এবং সেই কাজগুলোই করার চেষ্টা করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেজন্যই যখন ১৯৭৯ সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। প্রিয় ভাই-বোনেরা, সেদিন থেকে মাওলানা ভাসানীর সেই ধানের শীষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি, শহীদ জিয়া, শহীদ জিয়ার পরে খালেদা জিয়া, খালেদা জিয়ার পরে আপনারা যারা বিএনপির নেতাকর্মী—সেই ধানের শীষকে জনগণের মাঝে নিয়ে গিয়েছেন।’

তবে তারেক রহমানের এমন মন্তব্যের পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে সমালোচনা। তারা বলছেন, ভাসানী ১৯৭৬ সালে মৃত্যু বরণ করে কীভাবে জিয়ার হাতে ধানের শীষ তুলে দিয়েছিলেন, সেটি বোধগম্য হচ্ছে না । বেশির ভাগ সমালোচকরা বলছেন, তারেক জিয়ার উচিত হবে কোনো কিছু বলার আগে তার সত্যতা নিশ্চিত করা ।

bdsun.news

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.