কক্সবাজার জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. দেলোয়ার জাহান বিরুদ্ধে ঘুষ নিয়ে প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। এক হাজতি আসামিকে ডিটেনশন মামলা থেকে সাধারণ বন্দি করার আশ্বাস দিয়ে তার কাছ থেকে চার লাখ টাকা নেওয়ার পরও কোনো প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় কারাগারের ভেতরে দুর্নীতি ও অনিয়মের নানা চাঞ্চল্যকর তথ্যও সামনে আসছে। এমন একটি কল রেকর্ড এখন টিভি প্রকাশ করেছে ।
জেলার দেলোয়ারের বিরুদ্ধে অভিযোগ এনে জামিন হওয়া এক হাজতি আসামি বলেন, ‘আমাকে ডিটেনশন আসামি দেখিয়ে সেলে বন্দি করে রাখা হয়। পরবর্তী তা বাতিল করে সাধারণ আসামিদের মতো করে দেওয়ার কথা বলে কৌশলে ১০ লাখ টাকা দাবি করেন। কয়েক দিন পর ৪ লাখ টাকা দেওয়ার পরও কোনো সুরাহা পাওয়া যায়নি। এক মাসের বেশি সময় সেলে সব সুবিধা বন্ধ করে দিয়ে বন্দি করে রাখা হয়, যা শারীরিক মানসিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।’
কল রেকর্ডটি দেয়া হলোঃ





Add comment