BDSUN.NEWS
দুদক থেকে সরে না দাঁড়িয়ে পারলেন না

দুদক থেকে সরে না দাঁড়িয়ে পারলেন না

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনারকে অবশেষে সরে দাঁড়াতে হলো। তারা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের শুরুতে কমিশনে যোগ দিয়েছিলেন। চার বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই তাদেরকে কমিশন থেকে বিদায় নিতে হলো। তারা তিনজনই মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এদিন ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনজনের পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান সদ্য সাবেক দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।  

ড. মোমেন আরও বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দায়িত্ব নিয়ে দুর্নীতি দমনে আমাদের সাধ্যমত কাজ করেছি। এখন নতুন সরকার এসেছে তাদের প্রত্যাশা আছে- এটা আমরা অনুভব করেছি। যে কারণে আমরা পদত্যাগ করেছি। ভবিষ্যতে হয়তো কমিশনে আমাদের চেয়েও যোগ্য লোক আসবেন।

এই প্রসঙ্গে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ ব্যাংকসহ সরকারের অতিগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষপদে পরিবর্তন আনায় দুদক থেকে সরকারের উচ্চ পর্যায়ে এ নিয়ে কথা বলা হয়। তখন সরকারের পক্ষ থেকে চেয়ারম্যান ও দুই কমিশনারের পদে থাকার বিষয়ে আগ্রহ দেখানো হয়নি। এই বিষয়টি অনুভব করে দুদকের শীর্ষ তিনজন পদত্যাগের সিদ্ধান্ত নেন। অবশেষে চেয়ারম্যান ড. আবদুল মোমেন, কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ মঙ্গলবার পদত্যাগ করেন।  

bdsun.news

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.