বগুড়ায় বিএনপি–জামায়াতের সংঘর্ষে আহত ৪
বগুড়া–৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ভোট কেনার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে আটক করেন বিএনপির নেতা–কর্মীরা। একে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার থালতা–মাঝগ্রাম ইউনিয়নের পারশন গ্রামে এ ঘটনা ঘটে।

পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মিদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের রমজান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ৯ ফেব্রুয়ারি সোমবার রাতে জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের রমজান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের সময় পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপি ও জামায়াত প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অর্ধশত আহত হয়েছেন। ৮ ফেব্রুয়ারি রোববার, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান এলাকার ভাণ্ডারিয়া বাজারে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ নিশ্চিত করেছেন।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে চরমিয়াজান এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সম্পর্কিত খবর





Add comment