BDSUN.NEWS
জামায়াতে ইসলামির নেতাদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ

জামায়াত নেতাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুইটি ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে , লক্ষীপুর-৪ আসনের জামায়াত প্রার্থী এ.আর.হাফিজ উল্যাহ এবং ব্যারিস্টার শাহরিয়ার কবির ইসলাম ধর্ম অবমাননা করেছেন। হাফিজ উল্যাহ তার এলাকার ভোটারদের দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। অন্যথায় জাহান্নামে যাওয়া লাগবে বলেও জানিয়েছেন।

জামায়াত প্রার্থী হাফিজ উল্যাহ

অন্যদিকে জামায়াত নেতা ব্যারিস্টার শাহরিয়ার কবিরের বিরুদ্ধে উঠেছে অর্থ লেনদেন এবং ধর্ম অবমাননার অভিযোগ। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে প্রভাবিত করতে কবরের জীবনের ভয় দেখাচ্ছেন তিনি। একই সাথে রিজিকের মালিক “আল্লাহ” বলার পর সেই ব্যবসায়ীর হাতে টাকার নোট গুঁজে দিয়েছেন শাহরিয়ার কবির।

শাহরিয়ার কবির

এসব ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার দাবি তুলেছেন নেটিজেনরা ।

bdsun.news

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.