BDSUN.NEWS
জুলাই হত্যাকাণ্ডে ৭.৬২ মিমি বুলেট রহস্য: পুনঃ তদন্তের দাবি বিদায়ী উপদেষ্টা ব্রি. জেনারেল সাখাওয়াতের

জুলাই কাণ্ডে ৭.৬২মিমি বুলেট রহস্যের পুনঃতদন্ত চাইলেইন সাখাওয়াত

বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ২০২৪ সালের জুলাই কাণ্ডের সময় নিহতদের শরীরে ৭.৬২ মিমি বুলেটের আঘাতের প্রমাণ পাওয়া সত্ত্বেও কেন তদন্ত হয়নি—এই প্রশ্নের জবাবে বলেছেন, তিনি উপদেষ্টাদের মিটিংয়ে এর ম্যাসিভ তদন্তের দাবি জানিয়েছিলেন কিন্তু তা হয়নি। তিনি এখনও মনে করেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ঘটনার সুষ্ঠু তদন্ত অত্যন্ত জরুরি এবং বর্তমান সরকার এটি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

সাক্ষাৎকারে উপস্থাপিকা সরাসরি প্রশ্ন করেন—জুলাইয়ে অনেক নিহতের শরীরে ৭.৬২ মিমি বুলেটের চিহ্ন পাওয়া গেলেও কেন তদন্ত হয়নি? সিভিল ড্রেসে কে বা কারা গুলি চালিয়েছে? এরা আসছে কোথা থেকে? জবাবে বিগ্রেডিয়ার সাখাওয়াত বলেন, এতে দেশের অভ্যন্তরীণ লোকজন জড়িত থাকতে পারে অথবা বাইরের লোকও জড়িত থাকতে পারে—তদন্ত ছাড়া সত্য উদঘাটন সম্ভব নয়।

সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মিটিংয়ে তিনি একাধিকবার এই তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখন তিনি আশা করছেন বর্তমান নির্বাচিত সরকার এই অমীমাংসিত প্রশ্নের সমাধান করবে।

জুলাই আন্দোলনে স্নাইপার বা শার্প প্রফেশনাল শুটারদের সম্ভাব্য জড়িত থাকার অভিযোগ নিয়ে এখনও অনেক প্রশ্ন অমীমাংসিত রয়েছে। বিগ্রেডিয়ার সাখাওয়াতের সাম্প্রতিক সাক্ষাৎকার এই রহস্যের পুনরুত্থান ঘটিয়েছে এবং তদন্তের দাবিকে নতুন করে সামনে এনেছে।

bdsun.news

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.