চাঁদাবাজির অভিযোগে তাঁতি দল নেতার বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের বন্দরের একটি হাসপাতালের পরিচালকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাঁতি দল নেতাসহ ৬ জনের নামে মামলা করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) মদনপুর স্পেশালাইজড হাসপাতালের পরিচালক মিতু আক্তার বাদী হয়ে এই মামলা করেন।
মামলার আসামিরা হলেন মদনপুর ফুলহর এলাকার এস এম মোমেন (৫০), মো. শফিউল্লাহ (৪০), এস এম বিল্লাল ওরফে টোকাই বিল্লাল (২২), দ্বিপ হোসেন (২৮), আরাফাত (১৮) ও সুজন (১৯)। তাদের মধ্যে এস এম মোমেন মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক। মামলার বাদী মিতু আক্তার গণমাধ্যমকে বলেন , বিবাদীরা এলাকার নিরীহ মানুষদের ভয় দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। সেই ধারাবাহিকতায় আমাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। অন্যথায় আমাকে হাসপাতাল পরিচালনা করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়।
এ বিষয়ে মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক এস এম মোমেন বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে।এই ঘটনার সঙ্গে আমার কোনো রকমের সম্পৃক্ততা নেই।
ভোলার দৌলতখানে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে বিএনপি নেতাকর্মিদের মারধোর (ভিডিও)





Add comment